প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম, সিরাজগঞ্জ জেলার অন্তর্গত চৌহালী উপজেলার বেতিল গ্রামে ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি বগুড়া জেলার মাদলা ইউনিয়নের হেলেঞ্চাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষাজীবন (১৯৭৪-১৯৭৮) শেষ করেন। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম টিএন হাইস্কুল থেকে মাধ্যমিক (১৯৮৩) ও সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (১৯৮৫) পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে পদার্থবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (১৯৯২) ডিগ্রি অর্জন করেন। ড. খাদেমুল ১৯৯৩ সালে ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে পদার্থবিদ্যার প্রভাষক হিসেবে নিয়োগ পান। তিনি চাকরিরত অবস্থায় প্রেষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে Plasma Physics-এ M.Phil.-I (২০০০) ও Ph.D (২০০5) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে Matsumae International Foundation Fellowship এর আওতায় জাপানের Yokohama National University-তে Post-Doctoral গবেষণার জন্য মনোনীত হন। তাছাড়া তিনি অস্ট্রেলিয়ার University of Melbourne থেকে Assessment System এর উপর দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন যা বাংলাদেশে মাধ্যমিক পরীক্ষায় সংস্কার বিষয়ে অবদান রাখতে সহায়তা করে। পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে তিনি পরবর্তীতে বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এম.এড.(২০১৭) এবং মালয়েশিয়ার University of Nottingham থেকে Master of Education (প্রথম পর্ব) শেষ করেন। তিনি ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান।
ড. খাদেমুল দেশে ও বিদেশে পদার্থবিজ্ঞানের অনেক সম্মেলনে অংশগ্রহণ করে সেখানে বিজ্ঞান বিষয়ক গবেষণাপত্র উপস্থাপন করেন। তাছাড়া আন্তর্জাতিক জার্নালে তাঁর উল্লেখযোগ্য সংখ্যক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ড. খাদেমুল প্রায় ৫ (পাঁচ) বছর ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা উন্নয়ন ইউনিটে পরীক্ষা মূল্যায়ন বিশেষজ্ঞ এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ ১০ বছর প্রশিক্ষণ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। এছাড়াও তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় গাজীপুর জেলায় দেশের একমাত্র ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটে’ অধ্যক্ষ হিসেবে (২০২০-২০২১) এবং রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ, সিরাজগঞ্জে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য চাকরিজীবনে তিনি University of Alabama এবং নিউইয়র্কে University of Fordham এ Secondary School Management বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি শিক্ষাক্রম, শিক্ষার্থী মূল্যায়ন ও দক্ষতাভিত্তিক প্রশ্নপ্রণয়ন বিষয়ে সারাদেশে Resource Person হিসেবে কাজ করেন। তিনি অধ্যক্ষ ক্যাটাগরিতে একাডেমিক কাউন্সিলরদের সর্বোচ্চ ভোটে ২০২৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিনেট সদস্য নির্বাচিত হন। ড. খাদেমুল পদার্থবিজ্ঞানে বর্তমান পৃথিবীর অত্যন্ত সম্ভাবনাময় শাখা Plasma Physics -এ জোহান্সবার্গের University of Witwatersrand থেকে Post-Doctoral গবেষণা (২০০৮) সম্পন্ন করেন। বর্তমানে তিনি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা-তে ৪৫তম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।